সংবাদ সম্মেলনে আত্মসম্মানবোধ নিয়ে সাংবাদিকের প্রশ্নে রেগে গেলেন মাশরাফি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পাল্টা প্রশ্নও করেছিলেন, ‘মাঠে কি আমি চুরি করি? আমি কি চোর?’
মাশরাফির এই রাগের ভিডিও দেখেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও। দেখার পর তাঁর যা মনে হয়েছে, শনিবার সিলেটে প্রথম ওয়ানডে দেখতে এসে সংবাদমাধ্যমের সামনে বললেন সেটিই। তাঁর মতে, মাশরাফিকে খেপিয়ে তোলার দায় সাংবাদিকদেরই।
সাংবাদিকদের পাপন বলেন, ‘পুরো প্রেসকনফারেন্সটা দেখে আমার কাছে মনে হয়েছে আপনারা ওকে বেশি খোঁচাচ্ছিলেন। এখন ওর খারাপ সময়, আপনাদের তার পাশে থাকা উচিৎ, কিন্তু সে সময় উল্টো আপনারা তাকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছেন। এই ব্যাপারে কথাই বলা উচিত না আমাদের। ও বলে দিয়েছে কী চায়। ক্যাপ্টেন কে হবে এটা বোর্ড সিদ্ধান্ত নিবে, ও কখন অবসর নিবে এটা ওর ব্যাপার।‘
বার্তাবাজার/কেএ