দিল্লীর দাঙ্গায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ রুপী ক্ষতিপূরণ

দিল্লীর দাঙ্গায় নিহতদের পরিবারকে ১০ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে কেজরিওয়াল এক সংবাদ সম্মেলনে, ক্রমেই দিল্লি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এরইমধ্যে কয়েকদিনের সহিংসতায় ক্ষয়ক্ষতির হিসাব নিরূপন করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

এসময় দিল্লি সহিংসতায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ রূপি দেওয়ার ঘোষণা দেন কেজরিওয়াল। এছাড়াও স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়াদের ৫ লাখ এবং গুরুতর আহতদের ২ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান দিল্লির মূখ্যমন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর