মুজিব শতবার্ষিকীতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন কেউই ঠেকাতে পারবে না- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মাদ নাসিম। রোববার(১লা মার্চ) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে নারী ও শিশু নির্যাতনবিরোধী এক সমাবেশে এই ঘোষণা দেন তিনি
তিনি বলেন মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশকে বন্ধুর মতন সহায়তা করা ভারতের কোনো অতিথি বাংলাদেশে আসবে এটাই স্বাভাবিক। এটা নিয়ে যারা অরাজকতা করবে তাদেরকে শক্তহাতে রুখে দেয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ই মার্চ সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত মোমবাতি মিছিল সফল করতে নেতা-কর্মিদের তিনি নির্দেশ দেন।
বার্তাবাজার/এসজে