ইউজিসি’র অর্থ কমিটির সদস্য মনোনীত হলেন ইবি উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আগামী ২ বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) অর্থ কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
মঞ্জুরী কমিশনে গত ০৬-০২-২০২০ তারিখে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের ১৫৭ তম সভার সিদ্ধান্ত মোতাবেক এবং ইউজিসি’র পত্র নং- প্রশা:/৩৭০(১)/০৮/১২১৫, তারিখ-১৯/০২/২০২০ এর মাধ্যমে তাকে এই মনোনয়ন প্রদান করা।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরীত প্রেরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্যের দায়িত্ব পালন করছেন।
বার্তাবাজার/কেএ