ইমরান-আকরামের পাশে নিজের নাম লিখালেন ম্যাশ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি সবশেষ উইকেট পেয়েছিলেন আজ থেকে সাত মাস আগে। গত বছরের ৮ জুন কার্ডিফে আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে বোলার হিসেবে ২৬৬ ও অধিনায়ক হিসেবে ৯৮তম উইকেটের দেখা পেয়েছিলেন।

এরপর গত সাত মাসে আর মাঠে নামা হয়নি ম্যাশের। যার ফলে আর কোনো উইকেটের দেখাও পাননি। তবে সাত মাস পরে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে নেমেই তুলে নিলেন দুই উইকেট। যা তাকে নিয়ে গেল অনন্য এক রেকর্ডের সামনে। আর এই উইকেট নেওয়ার ফলে ওয়ানডেতে পঞ্চম অধিনায়ক হিসেবে তার উইকেট সংখ্যা ১’শটি। যা তাকে দাঁড় করিয়ে দিল ইমরান খান, ওয়াসিম আকরাম ও শন পলকদের মতো আইকনিক অধিনায়কদের পাশে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর