প্রানঘাতী নোবেল করোনাভাইরাসে পাকিস্তানে আরো দুই জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা চার জনে দাঁড়ালো।
শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা বলেন, করোনায় আক্রান্ত একজন ইসলামাবাদের এবং আরেকজন করাচিরবাসিন্দা।
তিনি আরো বলেন, করোনা আক্রান্ত পাকিস্তানে প্রথম দুই রোগী এখন সুস্থের পথে এবং তাদের শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
এছাড়া করোনা নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
গত বুধবার দেশটিতে প্রথম দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করে। এদের দুইজনেই ইরানে ভ্রমণ করে বলে দেশটি জানায়।
বার্তাবাজার/এসজে