২ মণ মরা গরুর মাংসসহ আটক ভ্যানচালক

পাবনার সাঁথিয়া উপজেলায় বিক্রি করার উদ্দেশ্যে নেয়ার সময় প্রায় ২ মণ মরা গরুর মাংসসহ এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার করমজা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। কিন্তু তখন মাংসের আসল মালিক করমজা গ্রামের মাজাইয়ের ছেলে বেলাল কসাই পালিয়ে যায়।

সাঁথিয়া থানার এসআই সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাঁথিয়া উপজেলার সিএন্ডবিতে মরা গরুর প্রায় ২ মণ মাংস বিক্রির জন্য নেয়া হচ্ছে। খবর পেয়ে ফোর্সসহ করমজা সরদার পাড়া বেলাল কসাইয়ের বাড়ির সামনে থেকে মাংসসহ ভ্যানচালককে আটক করিউ। তবে এ সময় কসাই বেলাল পালিয়ে যায়। তাকেও ধরার চেষ্টা চলছে।

সাঁথিয়া্র ইউএনও জামাল আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে মাংসগুলো সবার উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা হয়। মাংসগুলো মরা গরুর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর