সাইফউদ্দিন-মাশরাফির দারুন বোলিংয়ে টাইগারদের জয়

ব্যাটিংয়ের পরই জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। কেননা ৩২২ রানের টার্গেট অনেকটা অসম্ভব ছিলো জিম্বাবুয়ের জন্যে। বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। ১৬৯ রানের বিশাল ব্যবধানে সফরকারী জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ।

টস জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন ম্যাশ।ব্যাটিংয়ে নেমে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরি এবং শেষ মুহূর্তে সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে ৩২১ রানের বিশাল স্কোর গড়ে তোলে টাইগাররা। জবাব দিতে নেমে জিম্বাবুইয়নাদের ওপর শুরু থেকেই বিধ্বংসী বোলিং করতে শুরু করেন সাইফউদ্দিন।

তার সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজ, মাশরাফি, মোস্তাফিজ এবং তাইজুলরা। এদের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৩৯.১ ওভারেই ১৫২ রানে ঘুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। সাইফউদ্দিন ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ৮ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, ৬.১ ওভার বল করে মাশরাফিও নেন ২ উইকেট। মোস্তাফিজ এবং তাইজুল নেন ১টি করে উইকেট।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর