সাতক্ষীরার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে মানববন্ধন

আগামী বাজেটে সাতক্ষীরা জেলার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক কমিটি আয়োজনে রবিবার বেলা ১১টা হতে ঘন্টাব্যাপি এ মানববন্ধন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের জজকোট এলাকায় অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. আবুল কালাম আজাদ, মধাব চন্দ্র দত্ত, এড. শাহানাজ পারভীন মিলি, এড. এবিএম সেলিম, আলীনুর খান বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে উন্নয়ন হচ্ছে কিন্তু সাতক্ষীরা জেলার উন্নয়নের গতি খুবই ধীর। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এই এলাকায় শিক্ষার হার কম। দারিদ্রতার হার দেশের অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশী। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই এলাকাকে এগিয়ে নিতে হবে।

বক্তারা এ সময় নাভারণ-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জেলার জলাবদ্ধতা নিরসন, শ্রমঘন অর্থনৈতিক জোন গড়ে তোলা, রাস্তাঘাট সংস্কারসহ ২১ দফা দাবী তুলে ধরেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর