১১ তারিখের পর ভিপি নূরকে মেরে ফেলার হুমকি

ডাকসু ভিপি নুরুল হক নুরকে প্রাণনাশের হুমকি ও তার এক অনুসারীকে মারধর কারার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।রোববার (১লা মার্চ) বিকালে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের ওই কর্মীর নাম আদনান আহমেদ নাবিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র নাবিল হল শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, ভিপি নুরসহ তার কয়েকজন সঙ্গী ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই নাবিল বলতে লাগল ‘এই নুর, তোর সময় ১১ তারিখ পর্যন্ত। এরপর বস্তায় ভরে গুম করে ফেলব, মেরে ফেলব’। পরে নুরের সঙ্গে থাকা শাকিল মিয়া নাবিলকে তার পরিচয় জিজ্ঞাসা করায় শাকিলকে মারধর করে নাবিল।

হামলা ও হুমকির এই ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে ভিপি নুর জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর