বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত ছাত্রী সংসদের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) -২০২০ উদযাপনের অংশ হিসেবে ১লা মার্চ গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকগণ সহ নবনির্বাচিত ছাত্রী সংসদের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছে প্রথমে গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হুমায়ারা আক্তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষক ও ১০ জন কর্মচারীদের সাথে নিয়ে সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে অধ্যক্ষ হুমায়ারা আক্তারকে সাথে নিয়ে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত ছাত্রী সংসদের ভিপি সম্পা খানম ও জিএস স্বপ্না খানম পৃথকভাবে সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে সমাধিসৌধের বেদিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী সুশৃঙ্খলভাবে একের পর এক ফুল দিয়ে বঙ্গবন্ধু’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রী সংসদের নবনির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিনা তাসফি ও সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নওয়াব আলী’র যৌথ পরিচালনায় পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ মুজিব জন্ম শতবার্ষিকী ( মুজিব বর্ষ) উদযাপন সফল ও সার্থক করতে বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর