বাকৃবিতে পশুপালন অনুষদের ইন্টার্নশিপ উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের ১৭ তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন ও ১৬ তম ব্যাচের ইন্টার্নশিপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর পশুপালন অনুষদের ১৬৩ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নেবে। ১৬ টি গ্রুপে বিভক্ত হয়ে দেশের ১৭টি বিভিন্ন সরকারি, বেসরকারি খামার ও এগ্রো ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য ড. মো. লুৎফুল হাসান বলেন , ইন্টার্নশিপের মাধ্যমে তোমরা যে ব্যবহারিক জ্ঞান লাভ করবে তা দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । ইন্টার্ণশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা হাতে কলমে শিক্ষার অপার সুযোগে নিজেকে দক্ষ, কর্মক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। সুযোগটুকুর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া। ইন্টার্নশিপের ওপর উপস্থাপনা করেন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দাস। এছাড়াও অনুষ্ঠানে পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ