সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ চলাকালে তামিম ইকবালের সাথে বাজে আচরন করার দায়ে আটক করা হয়েছে এক দর্শককে। রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।
আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে তামিমকে আঙুল দেখিয়ে গালাগালি করে ওই দর্শক। ঐ দর্শকের নাম হামিদুর রহমান (৩২)। দর্শকের এমন আচরণে ক্ষিপ্ত হয়ে তামিমও ড্রেসিং রুম থেকে বের হয়ে রাগারাগি করেন।
বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে বিসিবির নিরাপত্তা কমিটির প্রধান মেজর (অব.) হোসেন ইমাম জানান, আমরা ওই দর্শককে আটক করে পুলিশে দিয়েছি। তাকে অন্তত বুঝানো হয়েছে এরকম কিছু করে পার পাওয়া যায় না। অবশ্য রাতেই তাকে মুচলেকায় ছেড়ে দিতে বলে দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে