চট্টগ্রামে চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী সহ গ্রেফতার করে পুলিশ। রোববার (১ মার্চ) ভোরে নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় চুরি করার সময় নুর মোহাম্মদ ওরফে রাসেল ও রবিউল হোসেন রবি ওরফে রকি নামে দুই জনকে একটি বাসায় চুরির সময় মালামালসহ হাতেনাতে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, গ্রেফতার দুইজন দীর্ঘদিন যাবত কাহকে খোঁজ করার নামে কিংবা অতিথি পরিচয়ে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে মালামাল চুরি করে আসছিলো। যার গোপন সংবাদ থাকলেও যথাযথ প্রমাণের অভাবে তাদের আটক করা যায়নি। তবে তথ্য প্রমাণ তদন্তে পুলিশের নজরদারি জারি ছিল।
যার পরিপ্রেক্ষিতে আজ রোববার (০১ মার্চ) তাদের একটি বাসায় চুরি করার সময় মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে কয়েকটি বাসা বাড়ি হতে চুরি করা ৪০টি মোবাইল, ৩টি ল্যাপটপ, ৫টি ট্যাব ও ১টি এলইডি টিভি সহ বিভিন্ন চোরাই মালামাল পাওয়া যায়।
গ্রেফতার নুর মোহাম্মদ প্রকাশ রাসেল (২৮) আকবরশাহ থানাধীন বিশ্বকলোনি এলাকার বাসিন্দা ও মোজাম্মেল হকের ছেলে । আর রবিউল হাসান রবি ওরফে রকি (৩০)হলেন সীতাকুণ্ড থানাধীন জলিল টেক্সটাইল গেইট এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
বার্তাবাজার/কেএ