কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে যশোরে “পুলিশ মেমোরিয়াল ডে”পালিত

২০১৬ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে আজ ১ মার্চ দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে প্রথমবারের মত পালিত হলো “পুলিশ মেমোরিয়াল ডে”।রবিবার(০১ই মার্চ)দিবসটি উপলক্ষে যশোর পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্থম্ভে নিহত পুলিশ সদস্যদের আপনজন ও নিকট আত্নীয়দের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এর মধ্যে ছিল- পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ইত্যাদি।যশোর পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্থম্ভে (পিএসসি) দিবসটি পালন করা হয়।যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয় আজ রবিবার সকালে নিহত পুলিশ সদস্যদের আপনজন ও নিকট আত্নীয়দের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন।

এ সময় একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করে,বিউগলে বাজানো হয় করুণ সুর।পুষ্পস্তবক অর্পণকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ২০১৬ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, (পিপিএম)।এ সময় যশোর জেলা পুলিশেরর বিভিন্ন কর্মকর্তা এবং জেলায় কর্মরত সিআইডি, পিবিআই,হাইওয়ে ও র‍্যাবের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর