বাগেরহাট-৪ উপনির্বাচনঃ আ’লীগ বনাম জাপার দৌড়ে ঝড়ে গেল বিএনপি

বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আমিরুল আলম মিলন ও জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রীর প্রার্থীতা বৈধ হলেও ঋণ খেলাপী ও পৌর কর পরিশোধ না করায় বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মণোনয়ন গত ২৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়। জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও তিনি আপিল করে আবার তা ফিরে পান।

উপনির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিলে যাচাই বাচাই করে জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলে জাতীয় পার্টির প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করে আবার তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। কিন্তু ২৯শে ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার না করায় দু’জনই আজ রোববার (১ লা মার্চ) প্রতীক বরাদ্ধ পেয়েছেন বলে জানায় রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী।

উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসীল ঘোষণা করে। সেই অনুযায়ী ২১ মার্চ এই আসনের ভোট গ্রহন হওয়ার কথা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর