চট্টগ্রামে ফের রেলওয়ের উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে রেলওেয়ের জায়গা উদ্ধারে ফের অভিযানে নামলো রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। রোববার (০১ মার্চ) সকাল ১০টা থেকে ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় রেলওেয়ের জায়গা উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা মাহবুবুর করিম জানান, রোববার (০১ মার্চ) রেলওয়ের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৪০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। অভিযান আগামীকাল সোমবারও অব্যাহত থাকবে বলে জানান মাহবুবুর করিম।

উল্লেখ্য, সরকারের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর নগর জুড়ে বিভিন্ন ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা রেলওেয়ের জায়গা উদ্ধারে রেলওয়ে কর্তৃপক্ষ একের পর এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ইতোপূর্বে নগরীর হালিশহর, বন্দর এলাকা, সিআরবি, গোয়ালপাড়া, বিআরটিসি এলাকা, জামতলা বস্তি, মির্জাপুল বস্তি সহ বেশ কিছু এলাকায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে হাজার হাজার অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয় এবং শত শত একর অবৈধ দখলি জায়গা উদ্ধার করা হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর