গোপালগঞ্জে প্রাইভেটকারে গ্যাস বিস্ফোরণ, নিহত-৫

গোপালগঞ্জ জেলার মুকসুুদপুর উপজেলায় প্রাইভেটকারে গ্যাস বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলে নিহত হয় ৩জন এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২জন নিহত হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার দিগনগরে ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেটকারটি দিগনগরে স্পিড ব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেখে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।

আরো জানান, ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিনযাত্রী দগ্ধ হয়ে মারা যান। পুড়ে যাওয়া প্রাইভেটকারের আরও দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফয়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর