জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অথিতি হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সন্মান দেয়া হবে বলে জানিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।
রাষ্ট্রীয় অতিথি ‘পদ্মায়’ রোববার (০১ মার্চ) ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০ এর ওয়েবসাইট উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ।নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসলে আমরা অতিথি হিসাবে উনার সন্মান দিতে বিন্দুমাত্রও কার্পণ্য করবনা। মোদির সাথে আগত অতিথিরাও যেন বাঙ্গালদেষের জনগনের প্রত্যাশার প্রতিফলন ঘটনা সেটাই আমরা চাই’।
জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মালয়েশিয়ার কিংবদন্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ আসতে পারেন বলে তিনি জানান।
বার্তাবাজার/এসজে