তামিম,সাকিব,মুশফিকের পর বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ৪ হাজার রানের ক্লাবে নিজের নাম লিখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নামার আগে মাইলফলক থেকে ৬ রান দূরে ছিলেন সাইলেন্ট কিলার।
মাহমুদউল্লাহর আগে ৪ হাজার রান পূর্ন করেন তামিম, সাকিব ও মুশফিকুর। দুইশর বেশি ওয়ানডে খেলা এ তিন ক্রিকেটার পেরিয়েছেন ৬ হাজার রানের মাইফলক। ৭ হাজার রানের অপেক্ষায় আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার ২০৫ ম্যাচে করেছেন ৬,৯১৬ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজারি ক্লাবে ঢুকে পড়ার সুযোগ তামিমের। শেষ দুটি ম্যাচে করতে হবে ৮৪ রান।
বার্তাবাজার/কেএ