ইরান চাইলেই করোনা মোকাবিলায় সহায়তা করবো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ইরান সহায়তা চাইলে যুক্তরাষ্ট্র প্রদানে প্রস্তুত রয়েছে।

শনিবার ওয়াশিংটনের কাছে বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্স (সিপিএসি)-এ ট্রাম্প বলেন, এই সংকট মোকাবিলায় ইরানিদের যুক্তরাষ্ট্র স্বত:স্ফূর্ত সহযোগিতায় রাজি। তারা চাইলে যুক্তরাষ্ট্রের দক্ষ পেশাজীবীগণ তাদের সহযোগিতায় এগিয়ে আসবে।

বিশ্বব্যাপী প্রায় ৬৪ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার আরো ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এতে করে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জন।
যুক্তরাষ্ট্র কতৃপক্ষ শনিবার পশ্চিম উপকূলীয় রাজ্য ওয়াশিংটনে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম কারো মৃত্যু।

ট্রাম্প গত দুই সপ্তাহ যাবত ইরান ভ্রমণকারিদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছেন এবং নাগরিকদের মারাত্মকভাবে করোনা ছড়ানো ইটালি ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ না করার আহবান জানিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর