সীমান্তে হত্যাকাণ্ড ও চোরাচালান বন্ধে যৌথভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সাথে মাদক ও অস্ত্র পাচার বন্ধেও দুই দেশের বাহিনী যৌথভাবে কাজ করছে।
রোববার (০১মার্চ) দুপুরে সিলেটে বিজিবি ও বিএসএফ’র যৌথ সম্মেলন শেষে দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এসব কথা জানান। বিজিবির সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজারের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের মেঘালয়, মিজোরাম, কাছার, গৌহাটি ও ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ের আঞ্চলিক সীমান্ত সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ-সীমান্তে উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি ও বিএসএফ আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে বলে দুই বাহীনির শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
চার দিনব্যাপী সম্মেলনে উপস্থিত আছেন ভারতের ৯ সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিচ্ছেন মিজোরাম ও কাছার ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ড. প্রফুল্ল কুমার রৌশান। বাংলাদেশের ১৬ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।
বার্তা বাজার / ডব্লিও.এস