কয়েক বছরে দেশ থেকে পাঁচার হয়েছে ৫ লক্ষ হাজার কোটি টাকাঃ মেনন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন বিগত কয়েকবছরে বাংলাদেশ থেকে পাঁচ লাখ হাজার কোটিরও বেশি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

মেনন বলেন, ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানিরাও এত লুটপাট করতে পারেনি। যে পরিমাণ টাকা গত কয়েক বছরে দেশ থেকে পাঁচার হয়ে গিয়েছে তা দিয়ে দেশের অনেক বড় বড় কাজ করা যেত। এক বছরের বাজেট হত। অথচ এসব নিয়ে দুদকের কোনো মাথা ব্যাথা নেই।

তিনি আরও বলেন, ২০১৪ সালে দেশ থেকে পাঁচার হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা। গত কয়েকবছরে পাঁচারের পরিমান এসে দাড়িয়েছে ৫ লাখ হাজার কোটি টাকায়।

রাশেদ খান মেনন বলেন, এক টাকা দুই টাকা নয়, ২০১৪ সালে দেশ থেকে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। গত কয়েকবছরে সেই পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ লক্ষ হাজার কোটি টাকারও বেশি। এই টাকাগুলো দিয়ে দেশের একবছরের বাজেট করা সম্ভব।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরাও এত টাকা নিয়ে যায়নি, যত টাকা গত কয়েকবছরে পাচার হয়েছে। অথচ দুদক এসব নিয়ে কথা বলে না।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে কোটিপতি ছিল মাত্র চারজন। আর তা এখন বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ২২ হাজারে। ক্ষমতার অপব্যবহার করে তারা অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। তা কেউ দেখবে না। কারণ সেটা খতিয়ে এখলে নিজেরাই ফেঁসে যাবে।

উক্ত সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি সভাপতি লিয়াকত আলী লিকু, পলিটব্যুরো সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপি, ,কামরুল আহসান,মাহমুদুল ইসলাম মানিক প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর