খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন লিটন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি উদযাপনের পর আরো আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন লিটন দাস। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছিলেন।

আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু লেগ বিফোরের ফাঁদে পড়ে ২ চারে ২৪ রান করা তামিম মাঠ ছাড়েন।

তবে ৬ চার ও ১ ছক্কায় দুর্দান্ত অর্ধশতক তুলে নেন লিটন। ব্যক্তিগত সংগ্রহ যখন ১২০ রান, তখন বল উড়িয়ে মারেন এই ওপেনার। সীমানা ছাড়িয়ে বল চলে যায় মাঠের বাইরে।

কিন্তু লিটন ক্রিজে ব্যাট ফেলে এক পায়ে অপরপ্রান্তে পৌঁছান। মাঠে আসেন ফিজিশিয়ান। পর্যবেক্ষণ করে মাঠের বাইরে নিয়ে যান লিটনকে। পায়ের মাংসপেশীতে চোট পাওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই সেঞ্চুরিয়ান। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তার সংগ্রহ ছিল ১২৬ রান।

লিটন ও শান্তর দুর্দান্ত জুটিতে এগিয়ে যায় দলীয় স্কোর। কিন্তু ১ চার ২ ছক্কায় ২৯ করা শান্ত লেগ বিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। এরপর ৯ চার ১ ছয়ে ঝড়ো সেঞ্চুরি তুলে নেন লিটন।

এরপর সেঞ্চুরিয়ান লিটনের সাথে খেলতে থাকা মুশফিক ডোনাল ত্রিপানোর বলে উইকেট কিপারের কাছে কাচ দিয়ে ১৯ রানে ফেরেন তিনি।

এরপর সেঞ্চুরিয়ান লিটন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠে। রিতিমত জিম্বাবুয়ে বোলারদের ঝরাচ্ছেন ঘাম। কিন্তু ২ ছয় ও ১৩ চারে ১২৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট না হয়ে ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়লেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩০ রান। মিঠুন ১৫ মাহমুদউল্লাহ ১২ রানে ব্যাটিং করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর