বাংলাদেশের পুলিশ জনগনের বন্ধু : উপমন্ত্রী শামীম
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আধুনিকায়ন ও উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন। শুধুমাত্র উন্নয়ন করলেই ভোট আসে না, সুশাসনও নিশ্চিত করতে হবে। দেশের সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সে কারণেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আধুনিকায়ন ও উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশের পুলিশ আজ জনগনের বন্ধু।
রবিবার(০১মার্চ) বেলা দেড়টায় শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’তে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই অঙ্গীকারকে সামনে রেখে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান এর সভাপতিত্বে পুলিশ লাইন্স শরীয়তপুরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসস্বর্গকারী পুলিশ সদস্যগণের স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে প্রমুখ।
২০০৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত শরীয়তপুর জেলার কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১২ পুলিশ সদস্যদের স্মরণে অনুষ্ঠিত পুলিশ মেমোরিয়াল ডে’তে নিহত প্রতি পরিবার কে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস