আমার শরীর আমি যা ইচ্ছা তাই করবো: শ্রুতি

ভারতের দক্ষিণী ছবির নায়িকা শ্রুতি হাসান প্লাসটিক সার্জারি করিয়ে নিজেকে পাল্টে ফেলেছেন। প্লাসটিক সার্জারির পর থেকেই বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন ধরণের সমালোচনায় ব্যস্ত নেটিজেনরা। এতদিন চুপ থাকলেও এবার সমালোচকদের একহাত নিলেন অভিনেত্রী।

প্লাসটিক সার্জারি করার পর থেকেই অভিনেত্রীকে শুনতে হচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্য। কেউ কেউ বলছেন, প্লাসটিক সার্জারির পর আপনাকে ভীষণ রোগা এবং রুগ্ন বলে মনে হচ্ছে। আবার অনেকেই বলছেন, আপনাকে বয়স্ক মনে হচ্ছে। যা দেখে বেজায় চোটে যান কমল হাসানের মেয়ে শ্রুতি।

তিনি বলেন, এটা আমার নিজের শরীর। তাই যা ইচ্ছা তাই করবেন। নিজের শরীর, নিজের জীবন, তাই তা নিয়ে কী করবেন সেটি কাউকে বলবেন না। শরীর ও মনে যা পরিবর্তন তিনি করবেন, তা সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই করেছেন বলেন মন্তব্য করেন শ্রুতি হাসান।

তবে এই প্রথম কোনো অভিনেত্রী ট্রোলের মুখে পড়লেন তা নয়। এর আগে সার্জারি এবং লুক নিয়ে একাধিকবার আক্রমণের মুখে পড়েন কারিনা কাপুর খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় বচ্চন কিংবা দীপিকা পাড়ুকোনরা। এবার সেই তালিকায় নতুন করে যোগ হল শ্রুতি হাসানের নাম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর