মহান মুক্তিযুদ্ধে আহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্ত্রীদের গাড়ির সড়ক ট্যাক্স মওকুফ করেছে বাংলাদেশ সরকার।
সম্প্রতি ১৯৬৬ সালের মোটর ভেহিকল ট্যাক্স রুলস সংশোধন করে এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের বিষয়টি বিবেচনা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মৃত্যুবরণকারী যুদ্ধাহত/খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার স্ত্রীর রোড ট্যাক্স মওকুফ করা হয়েছে।
এ সুবিধা পেতে বিআরটিএর কাছে জমা দিতে হবে গাড়ির ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়নের সময় মুক্তিযোদ্ধার সনদ ।
অবশ্য গাড়ির মালিকানা হস্তান্তর হলে এই সুবিধা বাতিল হয়ে যাবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহনের (বিআরটিএ) রাজস্ব কর্মকর্তা সরদার মাহাবুবুর রহমান জানান, রোড ট্যাক্স মওকুফের বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত অথবা বাণিজ্যিক একটি গাড়ির ক্ষেত্রে এখন থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।
বার্তাবাজার/এসজে