জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (১ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৬ ওয়ানডেতে অপরাজিত বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা।
লিটনের সেঞ্চুরিঃ
৪৫ বলে হাফ সেঞ্চুরি করা লিটন তিন অঙ্কে পৌঁছেছেন ৯৫ বলে। এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন লিটন। লিটনের সেঞ্চুরির পরই তিরিপানোকে কাট করতে গিয়ে ২৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৪১/২ (৩৩.১ ওভার) (লিটন ১০৩*, মুশফিক ১৬*)