‘বীমা দিবস সফল করি, উন্নত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লি: এর ডিসি শেখ মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর ডি.জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আকথার উদ্দিন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লি: শেরপুর জেনাল অফিসের ইনচার্জ এন্ড জেভিপি মো: শরিফ উদ্দিন, সমন্বয় কারী ইনচার্জ আনোয়া হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লি: জোনাল ইনচার্জ মোঃ মাহবুব হাসান মেহেদী, ডিসি মো: আব্দুস সালাম, ইদ্রিস আলী, আফছার আলী, সুজন বসাক প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস