ঢাকা-১০ এর যে ২১ স্থানে দেখা মিলবে নির্বাচনী পোস্টারের

আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন আগামী ২১ শে মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ২১টি স্থানকে পোস্টার টানানোর জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে। এর বাইরে কোনো স্থানে কেউ পোস্টার লাগাবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন

আজ রোববার (১ মার্চ) নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের এসব কথা জানান রিটার্নিং কর্মকর্তা শাহাতাব উদ্দিন।

যে ২১শ টি স্থানে দেখা যাবে নির্বাচনের পোস্টারঃ রায়ের বাজারের জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, গণকটুলী চৌরাস্তা মোড়ের বিডিআর গেট নম্বর-৫,ঢাকা সিটি কলেজ সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি-১৫-এর কাকলী উচ্চ বিদ্যালয়, ট্যানারি মোড়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি, হাজারীবাগ উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ পার্ক,সিটি কলেজের উত্তর পাশের রিফাতুল্লাহ মার্কেট , হাজারীবাগ সেকশনের ময়না মার্কেট, কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা কলেজ রোডের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কু্‌ল, ধানমন্ডির বিপরীত পাশের সায়েন্স ল্যাবরেটরির টিচার্স ট্রেনিং কলেজ, ধানমন্ডি রোড নম্বর-৮ এর শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ, হাতিরপুলের মোতালেব প্লাজার বিপরীত পাশের তিন নম্বর রাস্তার মোড়, রাসেল স্কয়ারের নিউ মডেল স্কুল, ধানমন্ডি-৩২ রাসেল স্কয়ার, শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় বাসস্ট্যান্ড, ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত চৌরাস্তা মোড়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটি ও শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়। আগামী ২১ মার্চ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর