বঙ্গবন্ধুর সমাধিতে উপ-হাইকমিশনারের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

আজ রবিবার সকাল ১০ টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাস প্রধান বিএম জামাল হোসেন, কাউন্সিলর (কনস্যুলার) বশির উদ্দিন, কাউন্সিলর (ক্রীড়া ও শিক্ষা) শেখ সফিউল ইমাম, প্রথম সচিব (প্রেস) ড. মো: মোফাকখারুল ইকবাল, প্রথম সচিব (রাজনৈতিক-১) শামীমা ইয়াসমীন, দ্বিতীয় সচিব (কনস্যুলার) শেখ শাফিনুল হক লাবু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস, নির্বাহি অফিসার মো: নাকিব হাসান তরফদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম ফোরকান আলী প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর