ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া ঢাকা-১০ আসনের উপনির্বাচনে উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার। প্রতীক নিয়ে আজ থেকে নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করবেন তারা।
রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন অফিসে বৈধ মনোনয়নধারী ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।
বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমকে ধানের শীষ, আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলামকে নৌকা, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহানকে লাঙ্গল এবং বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরীর হাতে ডাব প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।
আগামী ২১ মার্চ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এসজে