বাঙ্গালী সংস্কৃতিকে লালন ও ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বিভাগীয় করিডরে এ উৎসবের আয়োজন করা হয়। লোকপ্রশাসন দিবস-২০২০ উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে এ পিঠা উৎসবের আয়োজন করে বিভাগটি।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা তার সাথে ছিলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মাদ আসাদুজ্জামান, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন প্রমুখ।
জানা যায়, পুলি পিঠা, মাছ পিঠা, গােকুল পিঠা, মাংসের পিঠা,জামাই পিঠা, পাকোয়ান পিঠা, খেজুর পিঠা, সেমাই পিঠা, পাকান পিঠা, কুলশি পিঠা, দুধ পুলি, চুই ঝাল পিঠা, চিংড়ি পিঠা, পাতা পিঠাসহ ৮০’র অধিক পদের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে পিঠা উৎসব করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া পিঠা উৎসবে বিভাগের চলমান ছয়টি ব্যাচ অংশ নিয়ে পৃথকভাবে পিঠা প্রদর্শন করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস