“বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই স্লােগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়াজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বণার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় পঞ্চগড়-১ আসনর সংসদ সদস্য মাে মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান,সদর উপজেলা নিবার্হী অফিসার গােলাম রব্বানী ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাে আমিরুল ইসলামসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
র্যালী শেষে সরকারী অডিটােরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় বীমা দিবসের উদ্বােধন করা হয়। পরে সরকারী অডিটারিয়ামে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস