পঞ্চগড়ে মিটার পাঠক ও বিল বিতরণকারীদের কর্মবিরতি পালন
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কােম্পানীর (নেসকা) পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদর চাকুরী স্থায়ীকরণের দাবিতে পঞ্চগড়ে দুই দিনের অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীরা।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী দপ্তর বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকা লিঃ অফিসের মূল ফটকের সামনে এই কর্মবিরতি পালন করে পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীরা।
কর্মবিরতিতে জেলার সকল পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীরা অংশগ্রহণ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা শাখার পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের সভাপতি আসাদুজ্জামান আপেল,সাধারণ সম্পাদক আবিদ প্রধান।
এসময় বক্তারা বলেন, পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকুরী স্থায়ীকরণ করা হোক। আমরা এ দাবী দীর্ঘ দিন ধরে করে আসছি।দাবী মানা না হলে আবারও কঠাের আন্দোলনে যাবার ঘােষনা দেন।
বার্তা বাজার / ডব্লিও.এস