টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৭২ বারের মুখোমুখি লড়াইয়ে টাইগাররা জিতেছে ৪৪টিতেই, জিম্বাবুয়ের জয় ২৮টি।

ওয়ানডেতে জিম্বাবুয়েকে এখন পর্যন্ত চারবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ, জিম্বাবুয়েও করেছে দুইবার। তবে সেটা সাম্প্রতিক সময়ে নয়। যখন বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে পিছিয়ে ছিল, সেই সময়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর