দেশে প্রথমবারের মত জাতীয় বীমা দিবস পালন করা হচ্ছে। সারাদেশের ন্যায় দিনাজপুরেও পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
রবিবার (০১ মার্চ) দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনাজপুরে বীমা দিবসের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বীমা দিবসের একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোর-এ শহীদ বড় মাঠে এসে শেষ হয়।
“বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এছাড়াও র্যালিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে একদিনের জন্য বীমা মেলার আয়োজন করা হয়েছে। দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় বীমা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে দিনাজপুর জেলা প্রশাসন।
বার্তা বাজার / ডব্লিও.এস