করোনা আতঙ্কে জিরাফের পোশাক!

প্রাণঘাতী করোনাভাইরাস এখন ভয়াবহ রুপ ধারণ করেছে। গোটা বিশ্ব এখন করোনা আতঙ্কে কাঁপছে বলা যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষ ঘটাচ্ছে সব অদ্ভুত কাণ্ড।

চীনা এক মহিলার কথাই ধরা যাক। দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানের লুঝোর এক হাসপাতালে তিনি হাজির হয়েছিলেন ফোলানো এক জিরাফ পোশাক গায়ে চাপিয়ে। নিজেকে হি নামে পরিচয় করিয়ে দেওয়া ওই মহিলা নিজেই ভিডিওটা আপলোড করেন।

ওই নারী জানান, বাবাকে ওয়েব ক্যামের মাধ্যমে চেক আপ করাতে ওই হাসপাতালে যেতে হয় তাঁকে। হাসপাতালে করোনায় আক্রান্ত অনেক রোগী থাকার কারণে প্রথমে একটা মাস্ক পরেন। কিন্তু পরে মনে হয়, মাস্কটা পুরনো হওয়ায় এটা মোটেই তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

তখনই অদ্ভুত এক জিরাফের পোশাক পড়েন তিনি। ভিডিওতে দেখা যায় হাসপাতালের ভেতর এটা পরে তাঁর হেঁটে বেড়ানোটা বেশ বেমানানই লেগেছে।

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৩ হাজারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর