চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা সরকারি কলেজের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রলীগ নেতার নাম সাকিল আহমেদ জিম।
হামলায় ছাত্রলীগ নেতা শাকিলের পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকাতে পাঠানো হয়েছে। আহত জিম চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার নাজিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাকিলসহ বেশ কয়েকজন শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় বসে গল্প করছিল। রাত ১০টার দিকে ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, অস্ত্রের আঘাতে জিমের পিঠ ও মাথাসহ শরীরের অসংখ্য জায়গায় গুরুতর জখমের সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নিজেদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস