১ গাভী থেকে ১২৮টি গাভী

শুধু একটি গাভী দিয়ে শুরু করে ১২৮টি গাভীর মালিক হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার আমিরুল ইসলাম। তার গরুর খামার জেলার মধ্যে সবচেয়ে বড়। এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচশ’ লিটার দুধ বিক্রি করেন তিনি।

একজন আদর্শ খামারী হিসেবে পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদকসহ বেশ কিছু পদক ও সম্মাননা। খামার করে সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন আমিরুল।

পাবনার ঈশ্বরদী উপজেলার বহরমপুর গ্রামের আমিরুল ইসলাম হতে চেয়েছিলেন একজন আদর্শ শিক্ষক। কিন্তু ১৯৯০ সালে বাবার মৃত্যুতে ধরতে হয় সংসারের হাল। ১৯৯৪ সালে ১৪ হাজার টাকা দিয়ে একটি শংকর জাতের গাভী কেনেন আমিরুল। সেখান থেকে একে একে বাড়তে থাকে তার গরুর সংখ্যা।

বর্তমানে আমিরুলের খামারে গাভীর সংখ্যা ১২৮ টি। এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচশ’ লিটার দুধ বিক্রি করেন তিনি। গরুর পাশাপাশি একটি ছাগলের খামারও গড়ে তুলেছেন আমিরুল। আর গরুর গোবর দিয়ে তৈরি করছেন বায়োগ্যাস।

তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে গাভীর খামার করে সফল হয়েছেন এলাকার অনেকেই। আমিরুলসহ অন্য খামারীদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর