দিলু রোডে অগ্নিকাণ্ড: সন্তানের পর চলে গেলেন মা

রাজধানীর মগবাজার এলাকায় আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হলো।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

এর আগে নিহত জান্নাতুল ফেরদৌসের চার বছরের সন্তান রুশদি মারা যায়।

বাকি নিহতরা হলেন- এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যুঁথী (১৭) ও আব্দুল কাদের লিটন (৪০)।

এদিকে নিহত নারীর স্বামী শহিদুল কিরমানী রনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রবিবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

এর আগেই আগুনে পুড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। দগ্ধ জান্নাত ও তার স্বামী রনিসহ ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে জান্নাত মারা যান। রনির অবস্থা আশঙ্কাজনক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর