চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে ইতালিতে। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (২৯ ফেব্রুয়ারি) একদিনেই দেশটিতে ৩০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
এখন পর্যন্ত ইতালিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২৮ জনে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ থেকে বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে এতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৮৮। তবে যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৫২ শতাংশের লক্ষণ কম দেখা গেছে ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস