মেঘনায় মার্চ থেকে এপ্রিল দু মাস অভায়াশ্রম ঘোষনা

পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল দু মাস জাটকা সংরক্ষণে মেঘনার নদীতে সকল ধরণের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এসময় ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, আহরণ, বিপণন ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ইতোমধ্যে জাটকা বন্ধে বিভিন্ন সচেতনতা সভা, সেমিনার করেছে মৎস বিভাগ।

লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১শ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষনা করেছে সরকার।
এসময় জাটকা সংরক্ষণের লক্ষ্যে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, আহরণ, বিপণন ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ইলিশের বংশবৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারো এ উদ্যোগ নেয়া হয়।

মৎস্য আইন মেনে মেঘনায় মাছ ধরা থেকে বিরত রাখতে ইতোমধ্যে জেলেদেরকে নিয়ে বিভিন্ন সচেতনতা মুলক সভা ও সেমিনার করেছে মৎস্য বিভাগ।

মৎস অধিদপ্তর তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরে ৪৬ হাজার নিবন্ধিত জেলে থাকলেও বেসরকারী হিসেবে অনুযায়ী জেলের সংখ্যা ৬২ হাজার।

তবে মাছ শিকারে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার আশ্বাস দিয়ে জেলেরা জানান, নিষিদ্ধ সময়ে তাদের আয় বন্ধ হয়ে যাবে। তারপরও যথাযথ ভাবে তারা সরকারের আইন পালন করবে। সরকার যদি জেলেদের সহায়তা করেন এবং জেলেদের জন্য যে বরাদ্ধ আসে, সেটি যেন সঠিকভাবে বন্টন করার দাবী জানান জেলেরা। তবে নিষিদ্ধ সময়ে জাল বুনিয়ে সময় কাটছেন জেলেরা।

জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষিদ্ধকালীন সময়ে জেলেরা ৪০ কেজি করে চাল সহায়তা পাবে। যদি কেউ আইন অমান্য করে তাহলে কঠোর ব্যবস্থা নিবে বলে জানান এ কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর