জয়পুরহাটে জঙ্গল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১মার্চ) উপজেলার গুড়ুম্বা গ্রামের একটি জঙ্গল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গুড়ুম্বা গ্রামের শাহীন মিয়া (৩৫) ও তার স্ত্রী আশা পারভিন (২৭)।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুজনের লাশ গাছের সঙ্গে ঝোলানো ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর