পেঁয়াজের কেজি ৩৫ টাকা!

ভারত পেঁয়াজ রফতানির ঘোষণা দেয়ার পরপরই বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নাটোরের নলডাঙ্গা বাজারে এক সপ্তাহ আগে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (২৯ জানুয়ারি) নলডাঙ্গা হাটে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার নলডাঙ্গা হাটে পেঁয়াজ পাইকারি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আর খুচরা ৩৫ থেকে ৪০ টাকা দরে। গত মঙ্গলবার হাটে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছিল ৭০-৮০ টাকায়।

পেঁয়াজ বিক্রেতারা জানান, ভারত থেকে আমদানির সিদ্ধান্তে পেঁয়াজের দাম সর্বোচ্চ ১৫ থেকে ২০ টাকা কমতে পারে বলে ধারণা ছিল তাদের। কিন্তু দাম এতটা পড়ে যাবে ভাবেননি তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর