মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় যুবলীগের শ্রদ্ধা

অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

এ সময় পরশ বলেন, মুজিববর্ষের সব অনুষ্ঠানে সক্রিয় অংশ নেবে যুবলীগ। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে নেয়া হবে নানা কর্মসূচি।

কেন্দ্রীয় যুবলীগের পর শাখা যুবলীগ পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া বিভিন্ন সড়কে শোভাযাত্রা করে সংগঠনটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর