আজ শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ

দীর্ঘ সাত মাস পর আজ শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

লম্বা সময় পর ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়ে আবারো ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। টিম কম্বিনেশান ঠিকঠাক আছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন মাশরাফী। কিন্তু সতীর্থদের দায়িত্ব নিয়ে খেলার কথা ও মনে করিয়ে দেন টাইগার অধিনায়ক মাশরাফী।

গত ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সর্বশেষ অধিনায়কের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন মাশরাফি।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য)-

চামু চিভাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুটম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডিলোভু, ক্রিস পফু, কার্ল মুম্বা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর