অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনার তারিখ নির্ধারন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্রিকেটারদের আগামী ৮ মার্চ সংবধর্না দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ কথা বলেন।
গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্কাপের ফাইনালে ভারতকে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো খেলার বিশ্বকাপ ট্রফি জিতে নতুন ইতিহাসের জন্ম দেয়। ওই দিনই জুনিয়র টাইগারদের অভিনন্দন জানিয়ে তাদের সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে নির্ধারণ করা হলো কাঙ্ক্ষিত সেই সংবর্ধনার দিনক্ষণ।
প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, কিন্তু নতুনভাবে গণভবনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বৃষ্টি-বাদলের কারণে বাইরে অনুষ্ঠান করলে বিঘ্ন ঘটতে পারে। তাই ক্রিকেটারদের গণভবনে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৮ মার্চ বিকেল ৪টায় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান।
বার্তাবাজার/কেএ