মোদীর সফর চুড়ান্ত করতে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়জন করা হয়েছে জমকালো অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদান করার কথা রয়েছে। আর ভাররতের প্রধানমন্ত্রীর এই সফর চুড়ান্ত করতেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী সোমবার ঢাকায় আসছেন।

হর্ষবর্ধন শ্রিংলার দুইদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সাথে বৈঠক করার কথা রয়েছে।

সোক্মবার ঢাকায় এসে সকাল ১০টায় বিআইআইএসএস এবং ভারতিয় হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখবেন। অনুষ্টনানে প্রধান অতিথি হিসাবে ড. গওহর রিজভীর উপস্থিত থাকার কথা। দুইদিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর