আফ্রিদিকে বাদ দিলে আমি দেশে ফিরে যাব

দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার ইমরান তাহির বলেছেন, আফ্রিদিকে দল থেকে বাদ দিলে আমি দেশে ফিরে চলে যাব। আফ্রিদি একজন কিংবদন্তি ক্রিকেটার সে এখনও মাঠে চিতাবাঘের মতো। তার মতো একজন প্লেয়ার দলে থাকবে না তা হতে পারে না।

হাতের ইনজুরি নিয়ে ৩৯ বছর বয়সে দুরুন্ত গতিতে ক্রিকেট খেলছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন কিংবদন্তি এ ক্রিকেটার। পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলতে আফ্রিকা থেকে পাকিস্তান সফরে এসে দারুন খেলছেন ইমরান তাহির। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২৭ রানে নজিরে নামের পাশে ২ উইকেট লেখান তাহির। তার দল মুলতান সুলতান জয় পায় ৩০ রানে।

ম্যাচ শেষে ইমরান তাহির বলেন, আপনি যখন ম্যাচ জিতবেন তখন দেখবেন সবাই আপনার পাশে থাকবে। আর যখন হেরে যাবেন তখন আপনি খুঁজে পাবেন যে আপনার আসল বন্ধু এবং সতীর্থ কারা। শনিবারের জয়ে ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুলতান সুলতান। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

সূত্র: পাক ফ্যাশন

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর